প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে প্রথমবারের মতো বিশেষ শিল্প প্রদর্শনী ‘শিল্পীর চোখে দুর্গা’ আয়োজন করা হচ্ছে, যেখানে শিল্পীরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতায় দেবী দুর্গার বিভিন্ন রূপ ফুটিয়ে তুলবেন।
এই প্রদর্শনীতে একজন শিল্পীর চোখে দুর্গা কেমন, তার অনুভূতি, কল্পনা, চিন্তা ও নিজস্ব শিল্পভাষায় দেবী দুর্গা কীভাবে প্রকাশিত হয়, সেই ভাবনাকে কেন্দ্র করে আয়োজনটি সাজানো হয়েছে।
‘শক্তি শিল্পযাত্রা’র আয়োজনে, ‘বিশ্বরঙ’ এর উদ্যোগে এবং ‘চাষির প্রেজেন্টস’ এর নিবেদনে ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ধানমন্ডির গ্যালারি চিত্রক এ চার দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
শুক্রবার বিকেল ৪টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
দুর্গা বাঙালির শিল্প, সংস্কৃতি ও চেতনার সঙ্গে গভীরভাবে জড়িত একটি প্রতীক। যুগে যুগে শিল্পীরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও শিল্পভাষায় দেবী দুর্গাকে নানা রূপে উপস্থাপন করেছেন। ‘শিল্পীর চোখে দুর্গা’ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের নিজস্ব ভাবনা, অনুভূতি ও সৃজনশীলতার মাধ্যমে দুর্গার ভিন্ন ভিন্ন রূপ তুলে ধরবেন।
একই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন শিল্পীর আলাদা শিল্পভাবনা ও উপস্থাপনা প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হবে। শিল্পকর্মগুলোতে দুর্গার শক্তি, সৌন্দর্য, মাতৃত্ব, মানবিকতা, ঐতিহ্য ও সমকালীন ভাবনার নানা প্রতিফলন উঠে আসবে। ফলে দর্শকরা পরিচিত দুর্গার রূপের পাশাপাশি একজন শিল্পীর নিজস্ব চোখে দেখা দুর্গার বিভিন্ন ব্যাখ্যা ও অনুভবের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন—বীরেন সোম, রেজাউল হক লিটন, রঞ্জিত দাস, নাহিদ নিয়াজী নিপু, নাইমা হক, মাকসুদা ইকবাল নিপা, জামাল আহমেদ, সৈয়দ জাহিদ ইকবাল, সামসুদ্ধা, বিপ্লব সাহা, রেজাউন্নবী, কাজী সাইদ আহমেদ, শেখ আফজাল, মানসী বণিক, রোকেয়া সুলতানা, সুকান্ত বণিক, কাজী সালাউদ্দিন আহমেদ, অনিন্দিতা দত্ত, কনকচাঁপা চাকমা, অনিক চন্দ্র, মনিরুজ্জামান, বিপ্লব বিপ্রদাস, শামসুল আলম আজাদ, শাকিলা ছায়ন, মোস্তফা খালিদ পলাশ, নিসার হোসেন, সুনীল কুমার মালো, তানভীর মিঠু, মোহাম্মদ জহির উদ্দিন, পুনম নার্গিস, কাওসার আহমেদ তাগোর, অনুকূল মজুমদার, ড. আজহারুল ইসলাম চঞ্চল, সাবরিনা মিতা, সুশান্ত অধিকারী, তুলসী রানি দাশ, শেখ মাহেদী কামাল, মিরাতুল ফাতেমা রাকা, অনীশ উজ্জামান, শামসুল আলম এন্নান, বিপাশা হায়াত, আহম্মদ নাজির খোকন, মণিদীপা দাসগুপ্ত, নাহিদা শারমিন, মুক্তি ভৌমিক, শাহজাহান আহম্মদ বিকাশ, দুলাল চন্দ্র গাইন, শর্ণা, করু তিতাস, কিরিটি রঞ্জন বিশ্বাস, উত্তম গুহ এবং স্বর্ণভ সাহা।
আয়োজকদের প্রত্যাশা, ‘শিল্পীর চোখে দুর্গা’ প্রদর্শনীটি শিল্পপ্রেমী ও দর্শনার্থীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা তৈরি করবে। শিল্পীদের নিজস্ব সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেবী দুর্গার বহুমাত্রিক রূপের এই উপস্থাপনা শিল্প ও শারদীয় উৎসবের মধ্যে একটি নান্দনিক সেতুবন্ধন তৈরি করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন