প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনিতে সাবেক এক ইউপি সদস্য ও বর্তমান সংরক্ষিত নারী ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা মোটরসাইকেল, আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের চরফাতেবাহাদুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত সাবেক ইউপি সদস্য জামাল রাঢ়ি এবং ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের বর্তমান সদস্য রেনু বেগমের বাড়িতে হামলা চালায়।
সংরক্ষিত নারী ইউপি সদস্য রেনু বেগমের অভিযোগ, হামলাকারীরা তার স্বামী জামাল রাঢ়িকে পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাকে বাড়িতে না পেয়ে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তার মেয়ের কয়েক ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
তবে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের পরিচয় এবং ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন