প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর পত্নীতলায় শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর পৌরসভায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত শিক্ষার মাধ্যমে মানবিক ও দক্ষ জাতি গঠনের লক্ষ্যে এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে নজিপুর বাসষ্ট্যান্ড সাপাহার রোডের জনতা ব্যাংকের চতুর্থ তলায় এই বিদ্যাপিঠটি উদ্বোধন করা হলো।
নজিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম স্টান্ডার্ড মানের রয়েছে। অহেতুক শিক্ষার্থীদের এর চেয়ে বেশী পড়া লেখার বোঝা দেওয়ার কোন প্রয়োজন নেই। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা প্রদানের মাধ্যমে নৈতিকতা শিক্ষা প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আশা করি বিদ্যালয় কর্ত্তৃপক্ষ বিষয়গুলি খেয়াল রাখবেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা প্রভাষক মো. দেলোয়ার হোসেন, পউস এর প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজ সেবক হাবিব সাত্তী, যুবনেতা বায়েজীদ রায়হান শাহীন প্রমুখ। ২০২৭ সেশনে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় এবং আইটি কে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হবে বলে উদ্যোক্তারা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন