প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটে, হুতিরা সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, চীনের তৈরি উইং লুং-২ মডেলের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। এই ড্রোনটি লাহজ গভর্নরেটের উপকূলবর্তী আকাশসীমায় বৈরী কার্যক্রম পরিচালনা করছিল। নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে, সৌদি আরবের ১১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা।
উইং লুং-২ একটি চীনের তৈরি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম সশস্ত্র নজরদারি ড্রোন। ইয়েমেনে সামরিক অভিযানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ব্যাপকভাবে এই ড্রোন ব্যবহার করে থাকে। এটি নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র বহন করার সক্ষমতা রাখে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও হামলা চালানোর ক্ষমতাও রয়েছে।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে সাম্প্রতিক সময়ে সামরিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লাহজ গভর্নরেট এলাকায় উত্তেজনা তীব্র হয়ে উঠেছে।
গত কয়েক সপ্তাহে বাব আল-মান্দেব প্রণালি এবং খারাজ পর্বতমালার কাছাকাছি এলাকায় অগ্রগতির দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুতিরা।
এদিকে, আজ ভোরে সৌদি আরবের কয়েকটি প্রদেশে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হয়। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী কিছু মিনিট পর জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
অন্যদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস ও ট্রাকে সৌদি বিমান হামলায় ২৫ জন নিহত অথবা নিখোঁজ হওয়ার দাবি করেছে হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবা। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তবে তিনি তখন হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি। একই সঙ্গে হামলার জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন।
এদিকে, ইরানের রিভল্যশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালিতে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা তিনটি তেলবাহী জাহাজে মাইনের আঘাতের পর আগুন ধরে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির কয়েক ডজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি থেকে ইরানকে আরও বিচ্ছিন্ন করা এবং দেশটির গোপন ব্যাংকিং নেটওয়ার্ক ভেঙে দেয়ার প্রচেষ্টা জোরদার করছে ওয়াশিংটন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন