প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালে নিখোঁজের দুই দিন পর পুলিশ পটুয়াখালীর কুয়াকাটা থেকে সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে উদ্ধার করেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।
শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে কর্মরত আছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হয়ে যান।
পুলিশের সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন রাত ১০টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় শেখ ফারহান নাদিমকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এই ঘটনার পর বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিচারকের সন্ধানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ একটি বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেন এবং পরে রিকশায় করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। নগরের আলেকান্দা-আমতলা এলাকায় তাঁর সর্বশেষ অবস্থানের তথ্য পাওয়া যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বৃহস্পতিবার জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে।
তবে কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন, কীভাবে কুয়াকাটায় পৌঁছেছেন এবং নিখোঁজের দুই দিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত তথ্য জানায়নি। তাঁর নিখোঁজ হওয়ার পেছনের কারণ জানতে সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন