প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ি সদরের শালবন এলাকার মাটির নিচে একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে শালবন এলাকার পল্লীটিলা এলাকায় মর্টারশেলটি পাওয়া যায়।
মর্টারশেলের সন্ধান পাওয়া বেলাল হোসেন জানান, বাড়ির পাশে সবজি চাষ করার জন্য মাটি খুঁড়তে গিয়ে এক ফুট নিচে লোহার সঙ্গে কোদাল লেগে যায়। পরে এটি তুলে তার ভাই সেকান্দারকে জানালে, সেকান্দার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে এটি কী জিনিস সেটি জানতে চায়। এক সময় গঞ্জপাড়ার চেঙ্গী নদীর পাড়ে নিয়ে কাটাকাটির চেষ্টাকালে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।
পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সেখানে গিয়ে মর্টারশেলটি শনাক্ত করে এবং জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্তভাবে উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এটি আগামীকাল (শনিবার) সকালে পরীক্ষা করে দেখবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন