প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগারগাঁও থেকে মিরপুর-১০ অংশে মেট্রোরেলের পিলারে জুলাই মাসে আঁকা গ্রাফিতির মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বুধবার (২৫ নভেম্বর) তিনি ফেসবুক পোস্টে দাবি করেন, সকলের মধ্যে ভাগবাটোয়ারা করার পর যে সামান্য অর্থ অবশিষ্ট ছিল, সেটি দিয়েই এই গ্রাফিতিগুলো তৈরি করা হয়েছে।
সারজিস জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগকে প্রথমে তারা সাধুবাদ জানালেও সরেজমিনে গ্রাফিতি দেখে হতাশ হয়েছেন। তার মন্তব্য, যাদের ছবি আঁকা হয়েছে, তারা যদি নিজেদের দেখতেন, তাহলে লজ্জায় মুখ লুকাতেন। এমনকি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কিংবা শহীদ আবু সাঈদ নিজেদের দেখে চিনতে পারতেন কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে। জুলাইয়ের চেতনার পরিবর্তে এসব গ্রাফিতিতে বিএনপির দলীয় স্তুতি বেশি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
লেখার ধরন, রঙের মান ও কাজের দুর্বলতা তুলে ধরে এই এনসিপি নেতা লেখেন, কাজগুলো স্মৃতিচারণের চেয়ে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। তিনি মন্তব্য করেন, সুযোগ পেলে হয়তো পুরো টাকাই আত্মসাৎ করা হতো—এমন মন্তব্য করে এটিকে বিএনপির উন্নয়নের উদাহরণ হিসেবে কটাক্ষ করেন। তার মতে, দরপত্র ও স্থানীয় পর্যায়ে ভাগবাটোয়ারার পর যা অবশিষ্ট থাকে, তাতে মানসম্মত কাজ হয় না। অথচ শেরে বাংলা নগরে অন্তর্বর্তী সরকারের সময়ে করা গ্রাফিতিগুলো হৃদয় ছুঁয়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন