প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোংলায় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের গোপালগঞ্জসহ সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে পৌর মার্কেট চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় পৌর মার্কেট চত্বরে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। তিনি বলেন, "আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছি, গোপালগঞ্জে একটি বাড়িতে আগুন জ্বলবে, সারাদেশের জেলায় জেলায় আগুন জ্বলবে। যে ফেসবুকে উস্কানিমূলক লিখবে তার বাড়িঘর ভাঙচুর করা হবে।" তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, "ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগদের ধরেন, রাঘব বোয়ালদের ছাড় দিয়েন না।"
বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, "ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশের মাটিতে ফিরে আসতে দিবো না।" তিনি প্রধানমন্ত্রীকে দাবি জানিয়ে বলেন, "গোপালগঞ্জ ভেঙ্গে আশপাশের অন্যান্য জেলার সাথে মিশিয়ে দেন, যাতে গোপালগঞ্জ নামের অস্তিত্ব না থাকে।"
বিএনপির সহ-সভাপতি মো. এমরান হোসেন বলেন, "আওয়ামী নাশকতা রোধে পৌর ও উপজেলার কোথাও একজন পুলিশ নেই। কোথাও কোনো ধরণের অঘটন ঘটলে তার দায় কে নিবে?"
এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সহ-সভাপতি মো. এমরান হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর বিএনপি নেতা মো. খোরশেদ আলম, বাবলু ভূইয়া, শাহজাহান ফকির, উপজেলা বিএনপি নেতা বাবুল হোসেন রনি, পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন, মো. আলাউদ্দিন, বিএম ওয়াসিম আরমান, রাজ বাপ্পা, মামুন ভূইয়া ও মহসিন পাটোয়ারীসহ আরও অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন