প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হয়।
সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত ও গণবিচ্ছিন্ন দল। তারা অন্ধকারে লুকিয়ে দেশে আবারও অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণকে সাথে নিয়ে কাউখালীর মাটিতে যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ তাঁর বক্তব্যে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে নিষিদ্ধ সংগঠনের দোসররা তৎপর হয়ে উঠেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আমরা প্রশাসনের পাশাপাশি পাহারাদারের ভূমিকা পালন করব।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন