প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে, মালয়েশিয়ার কুচিং ২৭৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। এই স্কোর মানুষের স্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা ১০৫ একিউআই স্কোর নিয়ে তালিকার ১১তম স্থানে অবস্থান করছে। এই স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়, যা শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য পাওয়া গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে, মালয়েশিয়ার কুচিং শহরের পরবর্তী অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার বায়ুমান স্কোর ১৬০। বাতাসের এই অবস্থান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একই স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এরপর মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় এবং চীনের চিংডুর মতো শহরগুলো দূষণের দিক থেকে উপরের দিকে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন