প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ৮৭ জন সেনা আত্মহত্যা করেছেন। এই তথ্য একটি নতুন প্রতিবেদনে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর হাতে আসা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর গোপন নথিতে এসব তথ্য পাওয়া গেছে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ইউক্রেন এবং রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
ফাঁস হওয়া উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ সেনাদের আত্মহত্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালে যুদ্ধ ও সামরিক কার্যক্রম-সংশ্লিষ্ট আত্মহত্যার ঘটনা ছিল ৫০টির কিছু বেশি, যা গত বছরে বেড়ে ৩৬৫টিতে দাঁড়িয়েছে।
এছাড়া, ইউক্রেন ও এর আশপাশের এলাকায় আরো ৮৮৫ জনের মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। যদিও এসব মৃত্যুকে ‘আগ্নেয়াস্ত্রজনিত আঘাত’ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, এসব ঘটনার মধ্যে আত্মহত্যার ঘটনা থাকতে পারে।
রাশিয়া সরকার সামরিক হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করে না। তবে ইউক্রেনের হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যুদ্ধে রাশিয়ার ১৬ লাখ ৪১ হাজার ৪৮৯ জন সেনা হতাহত হয়েছেন। এই হিসাবের মধ্যে নিহত ও আহত উভয়ই অন্তর্ভুক্ত। সংখ্যাটি রাশিয়ার বর্তমানে কর্মরত মোট ১৫ লাখ সেনার চেয়েও বেশি। ফিন্যান্সিয়াল টাইমস রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে জানিয়েছে, ২০২২ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ১ হাজার ২২৯ জন রুশ সেনা আত্মহত্যা করেছেন।
প্রতিবেদনটির বিশ্লেষণে দেখা গেছে, সাধারণ মানুষের তুলনায় রুশ সেনাদের মধ্যে আত্মহত্যার হার দ্বিগুণেরও বেশি। যুদ্ধের সময় যত গড়িয়েছে, সেনাদের আত্মহত্যার সংখ্যা বেড়েছে। ২০২৩ সালে ২৩৫ জন রুশ সেনা আত্মহত্যা করেছেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ৩০০ এবং ২০২৫ সালে ৩৭১-এ দাঁড়ায়।
ফিন্যান্সিয়াল টাইমসের হিসাব অনুযায়ী, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর রুশ সেনাদের আত্মহত্যার সংখ্যা ৪০০ ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মোট আত্মহত্যার ৬০০টিরও বেশি ঘটনা ঘটেছে ইউক্রেনের রাশিয়ার আংশিক নিয়ন্ত্রণে থাকা সম্মুখসারির এলাকাগুলোতে। এসব এলাকায় যুদ্ধের সবচেয়ে তীব্র ও প্রাণঘাতী লড়াই চলছে।
সোমবার প্রকাশিত এক তথ্যে জানা গেছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ৭ লাখ রুশ সেনা নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শুরুতে হ্যাকিংয়ের মাধ্যমে ফাঁস হওয়া রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর গোপন নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাসিত রুশ সংবাদমাধ্যম ‘মেদুজা’ ও ‘মিডিয়াজোনা’র বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে রুশ বাহিনীর ৪ লাখ ৯০ হাজার সেনা নিহত হয়েছেন। নিখোঁজ সেনাদের সংখ্যা যোগ করলে মোট প্রাণহানির পরিমাণ ৭ লাখ ছাড়িয়ে যায়। ইউক্রেনের দাবি, ২০২৬ সালে রাশিয়া ৩ লাখ সেনা হারিয়েছে। আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার মোট সেনা হতাহতের ১৮ শতাংশই ঘটেছে চলতি বছরে, অথচ যুদ্ধের মোট সময়ের মাত্র ১৬ শতাংশ ছিল এই সময়কাল।
গত সেপ্টেম্বর মাসে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর এক হিসাবেও বলা হয়, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন। পশ্চিমা কর্মকর্তাদের মতে, রুশ বাহিনীর প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।
গত আগস্টে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্রেমলিন প্রতি মাসে যত নতুন সেনা নিয়োগ দিচ্ছে, তার চেয়ে প্রায় ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে। ইউক্রেনের জেনারেল স্টাফের তথ্য অনুযায়ী, রুশ বাহিনীর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। তাদের দাবি, ২০২৬ সালের অক্টোবর ছিল ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন