প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরে বহুজাতিক কোম্পানি ইতালিয়ান ব্র্যান্ড লোটোর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোডাউনে থাকা জুতার ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন গোডাউনের মালিক সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল।
তিনি আরও জানান, সকালে ঘুম থেকে উঠে দেখতে পান যে, তার বাসার বৈদ্যুতিক সংযোগ কে বা কারা কেটে দিয়েছে। এখন আবার আগুনের ঘটনা ঘটলো। তিনি মনে করেন, বিষয়টি শত্রুতামূলক হতে পারে এবং এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের খরমপুরে অবস্থিত লোটোর শোরুমের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শোরুমের কর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হলে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এতে গোডাউনে সংরক্ষিত প্রায় ২৫ লাখ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং সেগুলি রক্ষা করা সম্ভব হয়নি। এছাড়া গোডাউন ও এর পাশের দুতলা ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পাশের বাসা ও অন্যান্য দোকানগুলো রক্ষা পায়।
লোটোর শেরপুর আউটলেটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উজ্জ্বল শীল জানিয়েছেন, তাদের গোডাউন ও শোরুম মিলে ৬০ লক্ষ টাকার মালমাল রয়েছে। তবে অডিট টিম আসার আগে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। এ সময় শোরুম সংলগ্ন ভবনটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর শোনার সাথে সাথে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হাজার হাজার উৎসুক জনতার ভিড়ের কারণে তাদের উদ্ধার কাজ ব্যাহত হয়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন