প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষিজমির পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে। অন্যদিকে খাদ্য উৎপাদনের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকরা ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে উঠছেন, যাতে অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করা যায়। একই জমিতে একাধিক ফসল উৎপাদনের এই কৌশল কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে দেখা যায়, কৃষকরা একই জমিতে মাচা তৈরি করে ওপরের অংশে শিম এবং নিচে আদা চাষ করছেন। এই পদ্ধতিতে কৃষক বাবুল হোসেন ১৬ শতক, লাল মিয়া ১৩ শতক এবং দেলওয়ার হোসেন ২০ শতক জমিতে শিম ও আদা চাষ করেছেন।
কৃষক দেলওয়ার হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন জানান, তাঁরা একই জমিতে দুই ধরনের ফসল চাষ করে লাভবান হচ্ছেন। শিমের মৌসুম শেষ হলেও জমিতে আদা থাকবে। ফলে একটি ফসল তোলার পর অন্য ফসল থেকে আয় করা সম্ভব হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম বলেন, কৃষিজমির পরিমাণ কমে আসছে। এজন্য কৃষকদের ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে, যাতে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা যায়।
তিনি জানান, উপজেলায় প্রায় ২ হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে নিচে আদা ও ওপরে শিম, শিমের সঙ্গে করলা এবং বরবটির সঙ্গে শিম চাষ করা হচ্ছে। এছাড়া ক্রমিক পদ্ধতিতে আলুর সঙ্গে মিষ্টিকুমড়া এবং ভুট্টার সঙ্গে ঝিঙা চাষ হচ্ছে প্রায় ৮ হেক্টর জমিতে। এসব পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা গেলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে এবং কৃষকের উৎপাদন ও আয় বৃদ্ধি পাবে।
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন