প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৭ সালে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি উল্লেখ করেন, এই রায় গাজায় ইসরাইলের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব মন্তব্য করেন।
আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা ও উদ্বেগ ছিল। অবশেষে সেই বিচারের রায় প্রকাশিত হয়েছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারকে দায়ী করেছে বিশ্বের সর্বোচ্চ আদালত।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে এ ধরনের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণহত্যাকে রাষ্ট্রীয় অপরাধগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এই রায় ভবিষ্যতে একই ধরনের মামলার ক্ষেত্রে আইনি নজির হিসেবে কাজ করতে পারে।
গাজায় ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলার প্রসঙ্গ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, মিয়ানমারও রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানকে সন্ত্রাসীদের দমনে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছিল। কিন্তু আদালতে সেই যুক্তি গ্রহণযোগ্য হয়নি। তার মতে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে চলমান মামলার ক্ষেত্রেও বিষয়টি প্রাসঙ্গিক হতে পারে।
আসিফ নজরুলের দাবি, জাতিসংঘের স্বাধীন তদন্ত এবং গণহত্যা বিশেষজ্ঞরাও গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন। দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আইসিজের ভবিষ্যৎ সিদ্ধান্তের ক্ষেত্রে মিয়ানমার-সংক্রান্ত রায় গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে।
রোহিঙ্গাদের অধিকার ও প্রত্যাবাসনের বিষয়টিও তার পোস্টে গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার বিষয়টি এই রায়ে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতির বিষয়টি বাংলাদেশের প্রত্যাবাসন প্রচেষ্টায় সহায়ক হতে পারে।
আইসিজের রায় বাস্তবায়নের নিজস্ব কোনো নির্বাহী ক্ষমতা না থাকলেও, এর সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক এবং আন্তর্জাতিক কূটনীতিতে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বলে আসিফ নজরুল উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন