প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়নের কর্নাগাঁও পয়েন্টে আজ মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই মাদক প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা সভা থেকে মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার এবং মাদকমুক্ত সমাজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন