প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুয়েতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট (বিএমসি) ইন কুয়েতের সদর দফতর প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাশে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা করেন কমান্ডার বিএমসি ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আজিম। তিনি সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। এছাড়াও, বাংলাদেশের সংসদ সদস্যদের কুয়েতের মাটিতে অবদান এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্কের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
কুয়েতে সশস্ত্র বাহিনীর ডাইরেক্টর জেনারেল, জেনারেল মোবিলাইজেশন ডাইরেক্টরেটের ডেপুটি ডাইরেক্টরেট জেনারেল মোহাম্মদ সোলায়মান খালেদ ১৯৯১ সাল থেকে কুয়েতে বাংলাদেশি সেনাসদস্যদের অবদান ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস এবং কুয়েতে বিএমসির বিভিন্ন কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ১৯৭১ সাল থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং ১৯৯১ সাল থেকে বিএমসির যাত্রা ও কার্যক্রমের ইতিহাস তুলে ধরে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রদর্শনীতে আগত অতিথিরা বাংলাদেশের সামরিক ইতিহাস ও অর্জন সম্পর্কে জানার সুযোগ পান।
এছাড়া ২০২৬ সালের মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ঐক্য, শক্তি ও দায়িত্ববোধের পাশাপাশি দেশের প্রতি নিষ্ঠা ও দেশপ্রেমের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস, পেশাদারিত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে অবদানের প্রশংসা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন