প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কেন্দুয়া-মদন সড়কে সিএনজি থেকে টোল আদায় সংক্রান্ত ইজারাদার ও যাত্রীদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এটি ঘটে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের মড়লবাড়ির সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ আব্দুল বারেক। কেন্দুয়া-মদন সড়কের চাঁনগাও এলাকায় পৌঁছালে পৌরসভা থেকে ইজারা নেওয়া টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) ২০ টাকা টোল দাবি করেন। এ সময় সিএনজি চালক ভাঙতি না থাকার কথা জানান। এ নিয়ে আতিকুলের সঙ্গে সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় আব্দুল বারেকের নাতি সিএনজি থেকে নামলে তার সঙ্গে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়। পরে নাতিকে ফেরাতে আব্দুল বারেক নামলে তিনি কিল-ঘুষিতে আহত হন। আহত অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টোল আদায়কারী আতিকুল ইসলামকে আটক করে।
এদিকে ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপজেলা প্রশাসন এবং থানাকে দল-মত নির্বিশেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, নিহত আব্দুল বারেক ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তার নাতিকে খুঁজতে গিয়ে পুলিশের টিয়ারাশেলে আহত হয়েছিলেন। এরপর থেকে তিনি চোখ হারিয়ে অন্ধ জীবনযাপন করছিলেন। তিনি চাঁনগাও চকপাড়া গ্রামের মৃত গণি মিয়ার ছেলে এবং পেশায় ভ্যান চালক ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন