প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : রাজধানীর রমনা ও তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল ছিনতাইকারী ও মাদকসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) স্পেশাল সাপোর্ট গ্রুপ বিভাগ।
এ সময় উদ্ধার করা হয় মাদকদ্রব্য, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মো. ইব্রাহীম (৩২), মিঠু মোল্লা (৩০), মো. আনিছুর রহমান নাহিদ (২৬), রফিকুল (৩৩), মো. মনির ইসলাম (১৯), রাকিব (১৭), রাশেদুল (২৫), মো. ইমরান (২১), মো. নিহাদ (১৯) ও মো. ইব্রাহিম (৩০)। এই গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মোবাইল ছিনতাইকারী এবং আটজন মাদকসহ আটক হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ, ৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন