প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০২৬ : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুনভাবে জিপিএ-৫ লাভ করেছেন ১০১ জন শিক্ষার্থী। পাশাপাশি, ফেল থেকে পাস করেছেন ২৩৮ জন শিক্ষার্থী। সব মিলিয়ে, পুনঃনিরীক্ষণে মোট ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন ঘটেছে।
আজ পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, পুনঃনিরীক্ষণের জন্য মোট ১ লাখ ১৭ হাজার ৫২১টি উত্তরপত্রের আবেদন জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে ৬ হাজার ৯৪৮টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তনের ফলে ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসে। তাদের মধ্যে ৯৪৮ জন ছাত্র এবং ১ হাজার ৯৫ জন ছাত্রী অন্তর্ভুক্ত রয়েছে। ফল পরিবর্তনের পর নতুন করে পাস করেছেন ২৩৮ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ১০১ জন জিপিএ-৫ অর্জন করেছেন। নতুনভাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৯ জন বিজ্ঞানের, ৩৩ জন ব্যবসায় শিক্ষা বিভাগের এবং ৯ জন মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছেন।
এছাড়া, ১ হাজার ৫১৮ জন শিক্ষার্থীর সিজিপিএ পরিবর্তন হয়েছে। ৯০ জনের গ্রেড পয়েন্ট বৃদ্ধি পেলেও তাদের সিজিপিএ বৃদ্ধি পায়নি। পুনঃনিরীক্ষণে ১ হাজার ৯৬৭ জন শিক্ষার্থীর একটি বিষয়ে, ৭৪ জনের দুটি বিষয়ে এবং দুজনের তিনটি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে।
অন্যদিকে, ৪৩৫ জন শিক্ষার্থীর নম্বর বৃদ্ধি পেলেও তারা ফেল থেকে পাস করতে সক্ষম হননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন