প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হুথিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সৌদি আরবের সিভিল ডিফেন্স দেশের বিভিন্ন অঞ্চলে সাতটি জরুরি সতর্কতা জারি করে। সৌদি নেতৃত্বাধীন জোটের মতে, ইয়েমেন থেকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তারা পাল্টা পদক্ষেপ গ্রহণ করছে।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের বাহিনী ধ্বংস করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে, ইয়েমেনের ধামার গভর্নরেটে অবস্থিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও ধ্বংস করা হয়েছে।
হুথিদের হামলার প্রেক্ষিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ (সিভিল ডিফেন্স) আভা শহরের বাসিন্দাদের জন্য পৃথকভাবে স্বল্পমেয়াদি সতর্কতা জারি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এছাড়া, খামিস মুশাইত গভর্নরেটেও জারি করা জরুরি সতর্কতা তুলে নিয়ে বিপদ কেটে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন