প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মাদক কারবারী, মাদক সেবী ও বিষ্ফোরক মামলার আসামী সহ বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা করা হয়। এ সময় ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শনিবার নগরীর পবা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ শাজাহান (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
এর আগে শুক্রবার ও শনিবার নগরীর শাহমখদুম, কাটাখালী ও রাজপাড়া থানা পুলিশ পৃথক স্থান থেকে ৬০ পিস ইয়াবা, ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯৩ গ্রাম গাঁজা সহ পাঁচজনকে মাদকসহ গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে মতিহার থানা পুলিশ গাঁজা সেবনের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করে।
এদিকে, নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে মতিহার থানার খড়খড়ি বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোঃ মেহেদী হাসান ওরফে মুন্টু (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।
এ ছাড়া নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আটজন, মাদক মামলায় পাঁচজন এবং অন্যান্য মামলায় ছয়জনসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন