প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ৬ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে বিজিবি তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে।
একইদিন বিকেলে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকার মঞ্জু মুক্তির ছেলে আবিদ মুক্তি (২৬), একই এলাকার আনারুলের মেয়ে আনোয়ারা (২০), আবিদ মুক্তির ছেলে আকিব (শিশু), শেখ রাজার মেয়ে নুরজাহান খাতুন, মেহেদী হাসান শেখের ছেলে সাকিব হাসান শেখ (২) এবং রাকিব হাসান (৮)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে রামচন্দ্রকুড়া বিওপির টহল দল পানিহাতা মিশনমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৬ ভারতীয় নাগরিককে আটক করে।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং এরপর থেকে তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিজিবি তিন শিশুসহ ছয়জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন