প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বড় কালীবাড়িতে শতবর্ষ পূর্তি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়। তিনি বলেন, বিগত ১৭ বছর পর এবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এমন আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পেরে তাঁরা আনন্দিত। প্রতিটি পূজামণ্ডপে একটি করে সিসি ক্যামেরার ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উদযাপনে আর্থিকভাবেও সহযোগিতা করা হয়েছে। এ জন্য টাঙ্গাইলের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীশ্রী কালীবাড়ির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ চৌধুরী, উপদেষ্টা মনীন্দ্র মোহন ঘোষ, শ্রীশ্রী ছোট কালীবাড়ির সহসভাপতি পুলক দত্ত, শ্রীশ্রী কালীবাড়ির সহসভাপতি দুলাল সরকার, সাংগঠনিক সম্পাদক সুমন সরকার এবং শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রিপন সরকার।
বক্তারা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্য তুলে ধরেন এবং ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বড় কালীবাড়ির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই দুর্গোৎসব ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন