প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি মন্তব্য করেছেন যে, সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তিনি উল্লেখ করেছেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যেসব শিক্ষক ফ্যাস্টিদের দোসর হিসেবে কাজ করেছেন তাদের প্রমাণসহ তালিকা দেবেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কারো ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না।’
আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ভূঁইয়া আরও বলেন, “নুরুল ইসলাম নাহিদকে (সাবেক শিক্ষামন্ত্রী) আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে—‘আরে এত বড় একজন বয়স্ক লোক আটক’। আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? উনি ৮৬ বছর বয়সে কোর্টের বারান্দায় ঘুরেছেন, তাকে ধরে ধরে উঠানো হতো। আবার তাকে হ্যান্ডকাফও লাগানো হয়েছে। আমাকেও হ্যান্ডকাফ লাগিয়ে টেনে টেনে কোর্টে নিয়ে আসত, ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ, র্যাব, ডিবি দিয়ে আমাকে উঠিয়ে নেওয়া হয়েছিল।’
এ সংসদ সদস্য বলেন, ‘আমি নাকি যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এত কিছু সহজে ভুলিনি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। আবার একেবারে আমাদেরকে কেউ দুর্বল মনে করলে তাদের ছেড়েও দেব না, ধরতে হবে।’
তিনি বলেন, ‘এই ১৭ বছরে শেখানো হইছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, বই-পুস্তকে এ কথাগুলো আমার মতো শিক্ষকরাই লিখেছে, আপনার মতো শিক্ষকরাই লিখেছে। শেখ মুজিব যদি জাতির পিতা হতো, ১৯৭৪-এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকত না। লাশ দাফন করার মতো কেউ ছিল না।’
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন