প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ন্যাশনাল র্যালি দলের প্রেসিডেন্ট প্রার্থী ও সংসদীয় দলের প্রধান মেরিন লু পেন ফ্রান্সকে সতর্ক করেছেন যে, পারমাণবিক শক্তিধর রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতে জড়ানো উচিত নয়। তিনি উল্লেখ করেছেন যে, রাশিয়া একটি পারমাণবিক শক্তি এবং ফ্রান্সের উচিত এ ধরনের শক্তির সঙ্গে যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পলিটিকোর সঙ্গে একটি সাক্ষাৎকারে লু পেন এসব মন্তব্য করেন। তিনি বলেন, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে কি না, এমন প্রশ্নের উত্তরে, "ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধ নেই এবং আমি চাই না এমন পরিস্থিতি তৈরি হোক।" তিনি আরও বলেন যে, রাশিয়া পারমাণবিক শক্তি হওয়ায় সংঘাতের ঝুঁকি এড়িয়ে চলা ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ।
লু পেন নেপোলিয়ন যুগের ফরাসি কূটনীতিক ও রাষ্ট্রনায়ক শার্ল তালেইরাঁর একটি সতর্কবার্তা উল্লেখ করেন। তিনি বলেন, "রাশিয়াকে তার অবস্থান থেকে বের করে আনার অনেক উপায় রয়েছে, কিন্তু পরে আবার তাকে সেই অবস্থানে ফিরিয়ে নেওয়া কঠিন।"
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও ইউরোপের মধ্যে উত্তেজনার মধ্যে লু পেনের এই মন্তব্য এসেছে। একই সাক্ষাৎকারে তিনি ইউক্রেনকে ফ্রান্সের আর্থিক সহায়তা অব্যাহত রাখার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। তবে তিনি জানান, ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ এবং কিছু সামরিক সহায়তা অব্যাহত রাখার সুযোগ রয়েছে।
এদিকে, লু পেন ও ন্যাশনাল র্যালির নেতা জর্ডান বারদেলার সাম্প্রতিক রাশিয়া সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মস্কোও প্রতিক্রিয়া জানিয়েছে। ২১ সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "রাশিয়া ফ্রান্স বা ইউরোপের কোনো দেশকে হুমকি দিচ্ছে না।" তিনি আরও বলেন, ন্যাশনাল র্যালির নেতারা রাশিয়া ফ্রান্সের নীতি পরিবর্তনে ভয়ভীতি বা চাপ প্রয়োগ করছে, এমন অভিযোগ মস্কো প্রত্যাখ্যান করে।
পেসকভ উল্লেখ করেন, "রাশিয়ার সঙ্গে কোনো ইউরোপীয় দেশের এমন বিরোধ নেই, যা গুরুতর সংঘাতের কারণ হতে পারে। রাশিয়া কাউকে হুমকি দিচ্ছে না এবং এ ধরনের বক্তব্য মস্কো গ্রহণ করে না।" তথ্যসূত্র: তাস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন