প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর, ১৯ নভেম্বর, ২০২৬ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে ভেজাল গুড় তৈরির অভিযোগে এক কারিগরকে এক লাখ টাকা জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিংড়া উপজেলার রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।
সহকারী পরিচালক জানান, সিংড়ার রানীনগর এলাকায় জনৈক সেলিম আলী ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে ভেজাল খেজুর গুড় উৎপাদন করছিলেন।
অভিযান চলাকালীন সোডিয়াম হাইড্রো সালফাইড বা হাইড্রোজ, চিনি, চুন ও রঙ মিশ্রিত ৩২০ কেজি গুড় সদৃশ দ্রব্য উদ্ধার করা হয়।
আড়াই কেজি সোডিয়াম হাইড্রো সালফাইডসহ ৩২০ কেজি ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।
এই সময় অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানালব্ধ অর্থ আদায় করা হয়। পরে কারখানার উৎপাদন কার্যক্রমও ধ্বংস করে দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন