প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ইরান বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার বিরুদ্ধে মিশর নিন্দা প্রকাশ করেছে। অন্যদিকে, মার্কিন বাহিনী আত্মরক্ষার যুক্তি দেখিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বাহরাইনে তাদের সামরিক ঘাঁটিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দ্বারা ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানায়, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফলভাবে হামলা চালিয়েছে। তারা আরও উল্লেখ করে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দিতে এই হামলা করা হয়েছে।
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করছে।
এরপর, নিজেদের সেনা এবং সম্পদের ওপর ইরান আগ্রাসন চালিয়েছে দাবি করে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালায়।
কেশম দ্বীপের হরমোজগানের গভর্নরের দপ্তরের একজন কর্মকর্তা জানান, দ্বীপটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র হামলা করেছে। তবে, এতে আবাসিক, বাণিজ্যিক বা সরকারি কোনো স্থাপনার ক্ষতি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন