প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী চিকিৎসাধীন থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ২৫০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৬৭ জন রোগী। শিশু ওয়ার্ডে একটি ইনকিউবেটরে তিনটি করে নবজাতক রাখার ঘটনাও নজরে এসেছে। এর মধ্যে ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করা ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসাসেবা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালটি পরিদর্শন করে এমন পরিস্থিতিতে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর একটি আজ এই হাসপাতালে এসে হলো। হাসপাতাল দেখেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনো দেখিনি। বাংলাদেশে এমনও হাসপাতাল আছে, এটা আমার জানা ছিল না।”
মন্ত্রী বলেন, ২৫০ শয্যার হাসপাতালে ৮৬৭ জন রোগী চিকিৎসাধীন থাকায় তাদের মানবেতর পরিবেশে থাকতে হচ্ছে। হাসপাতালের এমন চিত্র দেখে তিনি অত্যন্ত বিস্মিত ও দুঃখিত হয়েছেন।
শিশু ওয়ার্ডের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, একটি ইনকিউবেটরে যেখানে একজন নবজাতক থাকার কথা, সেখানে তিনটি করে নবজাতক রাখা হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, ২০২১ সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো সেখানে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনের সময় জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন