প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় জামায়াতে ইসলামীর দুইপক্ষের মধ্যে মহানগর কমিটির পদ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমানের গাড়িটি ভাঙচুর করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর গাংচর এলাকায় ফারুকী হাউসের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা যায়, জামায়াতের মহানগর কমিটির সেক্রেটারি পদ নিয়ে দলের দুইপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর ফলে সন্ধ্যায় গাংচর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের সময় মহানগর সেক্রেটারি মাহাবুবুর রহমানের গাড়িটি ভাঙচুর করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে কেউ আহত হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাড়ি ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জামায়াতের মহানগর কমিটির সেক্রেটারি পদ নিয়ে বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ বলেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন