প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিলান রত্নায়েকের অপরাজিত ৬০ রানের লড়াকু ইনিংস এবং কুশল মেন্ডিস ও সোনাল দিনুশার ফিফটি সত্ত্বেও পাকিস্তান রাওয়ালপিন্ডি টেস্টে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। তৃতীয় দিনে শ্রীলঙ্কার ছয় উইকেট তুলে নিয়ে স্বাগতিকরা ম্যাচে নিজেদের কর্তৃত্ব আরও দৃঢ় করে।
শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে, লিড মাত্র ৮২ রানের। পাকিস্তান চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের আগে ম্যাচের নিষ্পত্তি করতে চায়।
প্রথম টেস্টের নায়ক পেসার সাকিব খান হ্যামস্ট্রিং চোটের কারণে দলের বাইরে থাকায় পাকিস্তান তার সেবা পায়নি। তবে আমের জামাল, রাজাউল্লাহ ও মোহাম্মদ আব্বাস সারা দিন জুড়ে নিয়ন্ত্রিত ও ধারাবাহিক বোলিং করে শ্রীলঙ্কার ব্যাটারদের স্বস্তিতে থাকতে দেননি।
সালমান আগারও পাকিস্তানকে এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন। মাঝে মাঝে শ্রীলঙ্কা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বড় প্রত্যাবর্তনের জন্য যথেষ্ট ছিল না।
পিচে এখনো উল্লেখযোগ্য সিম মুভমেন্ট থাকলেও এটি ব্যাটিংয়ের জন্য অসম্ভব কোনো উইকেট নয়। পাকিস্তান চতুর্থ দিনের খেলা শুরু করার আগে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে।
তৃতীয় দিনে পাকিস্তানের পেসারদের মধ্যে আমের জামাল সবচেয়ে বেশি নজর কেড়েছেন। তিন পেসারের মধ্যে পার্থক্য খুব বেশি ছিল না, সবাই ধৈর্য ধরে একই জায়গায় বল ফেলে ব্যাটারদের চাপে রেখেছেন। দিনের শুরুতেই তিনি ধনাঞ্জয়া ডি সিলভাকে এলবিডব্লিউ করে ফেরান। পরে ফিফটি করা সোনাল দিনুশাকে মিডউইকেটে ক্যাচ দিতে বাধ্য করেন।
দিনুশার উইকেটটি কিছুটা ভাগ্যের সহায়তায় এলেও সারাদিন তিনি ব্যাটারদের পরখ করেছেন। একাধিকবার ব্যাট ছুঁয়ে বল বেরিয়ে গেছে, আবার প্রথম সেশনে পাসিন্দু সূরিয়াবান্দারার ক্যাচও হাতছাড়া হয়েছে। শেষ পর্যন্ত ৬৭ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলিং ফিগার গড়েন তিনি।
অন্যদিকে সকালে সূরিয়াবান্দারাকে লেগ সাইডে ক্যাচ করিয়ে ফেরানো রাজাউল্লাহ দিন শেষ করেন ১১০ রানে ২ উইকেট নিয়ে। কিছুটা খরুচে হলেও তিনি ছিলেন পাকিস্তানের সবচেয়ে কার্যকর বোলারদের একজন।
আব্বাস প্রথম সেশনে উইকেট না পেলেও শেষ দিকে দুই উইকেট শিকার করেন। ৩৩ ওভারে মাত্র ১.৬৩ ইকোনমিতে বোলিং করে তিনি ছিলেন সবচেয়ে নিয়ন্ত্রিত।
শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত আসে কুশল মেন্ডিস ও সোনাল দিনুশার ষষ্ঠ উইকেট জুটিতে। দুজন মিলে ৮১ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন। বিশেষ করে মধ্যাহ্নভোজের পর তারা রক্ষণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে রান তোলার সুযোগও কাজে লাগিয়েছেন। পাকিস্তানি পেসাররা আঁটসাঁট বোলিং চালিয়ে গেলেও পুরোনো বল ও ধৈর্যশীল ব্যাটিংয়ের কারণে বিকেলের সেশনে সিমাররা কোনো উইকেট পায়নি।
তবে চা বিরতির ঠিক আগে সালমান আগার বলে নিজের স্টাম্পে বল টেনে নিয়ে আউট হন কুশল মেন্ডিস। এরপর দিনুশা নিজের ফিফটি পূর্ণ করলেও ইনিংসের ৮২তম ওভারে নেওয়া দ্বিতীয় নতুন বলের প্রথম শিকার হন তিনি।
দিনুশার বিদায়ের পর মিলান রত্নায়েকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। ৮২ বলে অপরাজিত ৬০ রান করতে তিনি মারেন ১১টি চার, যার বেশির ভাগই পয়েন্ট ও স্কয়ার অঞ্চলে। এর মাধ্যমে তিনি ম্যাচের সর্বোচ্চ স্কোরারের আসনে বসেন। এর আগে সর্বোচ্চ ছিল দিনুশা ও গাজি ঘোরির করা ৫৪ রান।
তৃতীয় সেশনে তিনি স্ট্রাইক ধরে রেখে লেজের ব্যাটারদের রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু আব্বাসের আঘাতে প্রভাথ জয়াসুরিয়া ও লাহিরু কুমারা ফিরলে সেই চেষ্টা সফল হয়নি। দিন শেষে তার সঙ্গী ছিলেন আসিথা ফার্নান্দো।
সব মিলিয়ে কঠিন বোলিং-সহায়ক কন্ডিশনে শ্রীলঙ্কার ব্যাটিং মোটামুটি সন্তোষজনক ছিল। কুশল মেন্ডিস যদি দ্বিতীয় নতুন বল আসা পর্যন্ত টিকে থাকতেন, তবে হয়তো শেষ সেশনে পাকিস্তানের তিন সদস্যের মূল পেস আক্রমণের ওপর কিছুটা চাপ তৈরি করা সম্ভব হতো।
মুলত প্রথম দুই দিনের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার খেসারতই এখনো দিচ্ছে সফরকারীরা। ফলে তৃতীয় দিনের শেষে তারাও রয়েছে প্রায় একই অবস্থানে, যেখানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল, সম্ভাব্য পরাজয়ের মুখোমুখি।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৮
পাকিস্তান ১ম ইনিংস: ৩২৫
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৯৩ ওভারে ৩০৯/৯ (আগের দিন ৭৪/৩) (সুরিয়াবান্দারা ৩৮, ধানাঞ্জায়া ৩৭, মেন্ডিস ৫৩, দিনুশা ৫৪, রাত্নেয়েকে ৬০*, জায়াসুরিয়া ১, কুমারা ৫, আসিথা ২*; আব্বাস ৩৩-১৫-৫৪-২, সাকিব ১.২-০-৬-১, রাজাউল্লাহ ২৪.৪-২-১১০-২, আমের ২৪-৫-৬৭-৩, সালমান ৮-০-৩৪-১, বাবর ১-০-৪-০, তাহা ১-০-৯-০)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন