প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে অসন্তোষ চললেও সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে কর্মপরিবেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে। রোববার সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। তবে বিচ্ছিন্ন ঘটনার কারণে এখনো বন্ধ রয়েছে ২৩টি কারখানা।
রোববার (২২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতো শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন। কারখানার প্রবেশপথগুলোতেও শ্রমিকদের স্বাভাবিকভাবে প্রবেশ করতে দেখা গেছে।
এর আগে সপ্তাহের প্রথম কর্মদিবস শনিবারও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে চলমান শ্রমিক অসন্তোষের প্রভাবে আজও বেশ কয়েকটি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ থাকা ২৩টি কারখানার মধ্যে ২১টি শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও দুটি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে শিল্পাঞ্চলের যে শান্তিপূর্ণ পরিস্থিতি দেখা গেছে, তা দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। তবে পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণের ওপর।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারিও অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন