প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোণার কেন্দুয়ায় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) প্রতিরোধে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এ বছরের সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘One Health, One Action: Prevent AMR Now’। বাংলায় এর অর্থ হলো, ‘এক স্বাস্থ্য, এক পদক্ষেপ: এখনই এএমআর প্রতিরোধ করুন’। ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী এ সচেতনতামূলক সপ্তাহ পালিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান এবং সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন তারেক।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সভায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রকৃতি, এর বিস্তার এবং প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা উল্লেখ করেন, অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অনিয়ন্ত্রিত ও ভুল ব্যবহারের ফলে জীবাণু এসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। এর ফলে সাধারণ ওষুধ দিয়েও অনেক সংক্রমণ নিরাময় করা কঠিন হয়ে পড়তে পারে। এই সমস্যা মানুষের স্বাস্থ্য ছাড়াও গবাদিপশু, হাঁস-মুরগি এবং সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন তারেক আলোচনা করেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে। এই সমস্যা মোকাবিলায় প্রাণিসম্পদ, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ বিভাগের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া পশু-পাখিকে অ্যান্টিবায়োটিক না দেওয়ার, নির্ধারিত মাত্রা ও সময় অনুযায়ী ওষুধ প্রয়োগের এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকার জন্য খামারিদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য তুলে ধরে তিনি এএমআরের ভয়াবহতা ও ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে আলোচনা করেন। ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ‘ওয়ান হেলথ’ ধারণার আওতায় মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় স্থানীয় খামারি, পশুখাদ্য ও ওষুধ বিক্রেতা, পল্লিচিকিৎসক, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন