প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সুজন মিয়া এবং শহীদ এর ভাড়া করা বসতঘরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করেছে।
বুধবার (২৫ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কড়াইল বস্তির একটি ঘরে তল্লাশি চালিয়ে ২,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা ও এক লাখ আটাশি হাজার টাকা উদ্ধার করা হয়। এ অভিযানে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কড়াইল বস্তি জামাই বাজার এলাকায় অপর একটি অভিযানে মো. সুজন মিয়া এবং শহীদ এর মাদক ব্যবসার কাজে ক্যাশিয়ার হিসেবে কাজ করা রমজান আলী (৩০) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীদ্বয় এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
এছাড়া, মাদক ব্যবসায়ী পলাতক আসামীদ্বয় মো. সুজন মিয়া ও শহীদ কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্পট দখল করে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও হেরোইন বিক্রি করে থাকে।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন