প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের পীরগঞ্জের আলতাব নগর জামে মসজিদে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কনিষ্ঠ পুত্র নাসিম বিন সাঈদীর ধর্মীয় আলোচনা শুনতে সহস্রাধিক মুসল্লির সমাগম ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পূর্বে ও খুতবায় তিনি গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা করেন।
সকাল থেকেই পীরগঞ্জ ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন তাঁকে একনজর দেখতে এবং তাঁর মুখে ধর্মীয় আলোচনা শুনতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদ ও পার্শ্ববর্তী এলাকায় মানুষের উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
দৃষ্টিনন্দন দুইতলাবিশিষ্ট আলতাব নগর জামে মসজিদে পুরুষ মুসল্লিরা নিচতলায় এবং নারী মুসল্লিরা দোতলায় একসঙ্গে নামাজ আদায় করেন। বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে মসজিদটি সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যায়।
সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামের আল-আমিন নামাজ আদায় করতে এসে বলেন, "এটি এলাকার অন্যতম বড় মসজিদ। দুইতলায় নারী-পুরুষের নামাজের ব্যবস্থা থাকায় এবং অনেক মুসল্লির সমাগম হওয়ায় আমি প্রায়ই এখানে নামাজ আদায় করতে আসি।"
স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাব নগর জামে মসজিদটি ২০২৪ সালের ১১ জুলাই প্রতিষ্ঠিত হয়। দুবাইপ্রবাসী সিআইপি মো. আলতাব হোসেনের উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির প্রতিষ্ঠার পেছনে তাঁর বিশেষ অবদান রয়েছে।
আধুনিক নির্মাণশৈলীতে নির্মিত এই দুইতলাবিশিষ্ট মসজিদটি প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় মুসল্লিদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন সময়ে ধর্মীয় আলোচনা ও দ্বীনি কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে।
মসজিদটি উদ্বোধনের সময় থেকেই পীরগঞ্জের সংসদ সদস্য মাওলানা নুরুল ইসলাম খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন