প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানের আওতায় কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে নির্বাচিত প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পে অংশ নেন। নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান পিপিএম (সেবা) নিয়োগ কার্যক্রমের সরেজমিনে তদারকি করেন। তিনি শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের বাছাইয়ের লক্ষ্যে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২১ নভেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে পুলিশ লাইন্স মাঠে উত্তীর্ণ প্রার্থীদের PET পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে ১ হাজার ৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন