প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : সিরিয়ায় ২০১৫ সালে যুদ্ধরত জিহাদি দলে যোগ দেওয়ার অভিযোগে ফ্রান্সের একটি আদালত তিন নারীর বিরুদ্ধে কারাদণ্ডের রায় ঘোষণা করেছে। এর মধ্যে একজন সাবেক সেনাসদস্যও রয়েছেন।
সাজাপ্রাপ্ত নারীদের মধ্যে শেহেরজাদ সি. এবং সারা এল. উল্লেখযোগ্য। তারা উভয়েই আদ্রিয়েন গিহালের স্ত্রী ছিলেন। গিহাল একজন ফরাসি নাগরিক, যিনি ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সদস্য হয়ে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, প্যারিসের আদালত ৪০ বছর বয়সী শেহেরজাদ সি.-কে নয় বছরের কারাদণ্ড প্রদান করেছে। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, গিহাল গোষ্ঠীর উচ্চপর্যায়ের নেতা হওয়ায় শেহেরজাদ আইএসের ‘উদার সুযোগ-সুবিধা’ ও ‘বিশেষ মর্যাদা’ ভোগ করেছেন। একই সঙ্গে, তিনি নিজের তিন শিশুসন্তানকে বিপদের মুখে ফেলেছেন।
৩৬ বছর বয়সী সারা এল.-কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে চার বছরের সাজা স্থগিত রাখা হয়েছে। উভয় নারীই বর্তমানে গিহালের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন। গিহাল ২০১৬ সালের জুলাইয়ে নিস শহরে বাস্তিল দিবসের ভিড়ে ট্রাক চাপিয়ে ৮৬ জনকে হত্যার ঘটনায় আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করার জন্য ফ্রান্সে কুখ্যাত।
আদালত ৪৩ বছর বয়সী সাবেক নারী সেনা সদস্য লিন্ডা বি.-কে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে। ত্রিশের দশকের শুরুতে চরমপন্থায় উদ্বুদ্ধ হয়ে তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারিতে আরও তিন নারীর সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন, তাদের মধ্যে একজন ছিলেন তার গোপন প্রেমিকা।
আদালত জানিয়েছে, লিন্ডা বি. আইএস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে পাঁচ বছর অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিলেন; এমনকি ২০১৭ সালের জুনে তার তিন মাস বয়সী সন্তানকে নিয়েও আইএসের প্রধান ঘাঁটি রাক্কায় ফিরে গিয়েছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন