প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনে বাধা দেওয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফান্দাউক দরবার শরীফের পীরগণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ।
রোববার (২৩ আগস্ট) ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে অনুষ্ঠিত বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।
সম্মেলনে ফান্দাউক দরবার শরীফের পীর সৈয়দ আবু বকর বলেন, “নাসিরনগরে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন্নবী পালন হবে। যারা এতে বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রতিহত করতে হবে।”
তিনি আরও বলেন, কোনো এলাকায় জশনে জুলুস করতে বাধা দেওয়া হলে সুন্নিদের এলাকাতেও অন্য পক্ষের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। তবে ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী বক্তব্য দেন। তিনি বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের সদস্যদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন, সংগঠনের আদর্শে অবিচল থাকা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মুফতি তাহেরী তাঁর বক্তব্যে বিভিন্ন মত ও আকিদার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে ‘বাতিল ফেরকা’ হিসেবে অভিহিত মতাদর্শের বিরুদ্ধে সজাগ থাকার কথা বলেন। একই সঙ্গে তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবীর পক্ষে কোরআন ও হাদিসের বিভিন্ন দলিল উপস্থাপন করে এর ধর্মীয় ভিত্তি ব্যাখ্যা করেন।
বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে জশনে জুলুস আয়োজনকে কেন্দ্র করে কোনো ধরনের বিরোধ বা আইনশৃঙ্খলার অবনতি কাম্য নয়। ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
সম্মেলনে ফান্দাউক দরবার শরীফের পীর-মাশায়েখ, বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-উলামা ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবীর ( উপলক্ষে জসনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন