প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে এবং গ্রাহকদের জন্য গ্রিন টেকনোলজির বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি সরবরাহের লক্ষ্যে দেশজুড়ে ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’ কার্যক্রম চলছে। এই অফারের আওতায়, গ্রাহকেরা যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসির পরিবর্তে ওয়ালটনের পরিবেশবান্ধব ইনভার্টার প্রযুক্তির স্পিট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি ক্রয়ের সুযোগ পাচ্ছেন। এক্সচেঞ্জ সুবিধার মাধ্যমে গ্রাহকেরা ওয়ালটনের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় লাভ করছেন।
সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, মো. তানভীর রহমান (ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার), জোহেব আহমেদ (চিফ মার্কেটিং অফিসার), ফিরোজ আলম (হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক) প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরনো স্পিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহকেরা ওয়ালটনের পৌনে ১ টন থেকে ২.৫ টনের যেকোনো মডেলের ইনভার্টার স্পিট এসি, ১.৫ টন থেকে ৫ টনের ইনভার্টার ক্যাসেট বা সিলিং টাইপ এসি ক্রয় করতে পারবেন। পুরোনো এসি জমা দেওয়ার মাধ্যমে গ্রাহকরা তাদের পছন্দের ওয়ালটনের ইনভার্টার এসির মূল্য থেকে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন। এই এক্সচেঞ্জ অফারের সুবিধা গ্রাহকেরা ৩ নভেম্বর ২০২৬ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, ‘টেকসই পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সমন্বয়ে এসিতে ইতোমধ্যে পরিবেশের জন্য ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্ব স্বীকৃত সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্টসহ আর-৩২ রেফ্রিজারেন্ট সমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। এরই প্রেক্ষিতে পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি উৎপাদনে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে গেছে বাংলাদেশ।'
তিনি আরও জানান, টেকসই পরিবেশ সুরক্ষায় মারাত্মক ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাস সমৃদ্ধ এসি ফেজ আউটের লক্ষ্যে ওয়ালটন ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন চালাচ্ছে। এক্সচেঞ্জ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরোনো বা অচল এসি বদলে ওয়ালটনের পরিবেশবান্ধব আর-৩২ ও আর-২৯০ রেফ্রিজারেন্টে সমৃদ্ধ ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি দেওয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ওয়ালটন কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় অবদান রাখছে, পাশাপাশি গ্রাহকের বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাসের পাশাপাশি দেশের উৎপাদিত বিদ্যুতের সুষম ব্যবহারও নিশ্চিত করছে।
বর্তমানে ওয়ালটন বিএসটিআই’র সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভারসহ বিভিন্ন মডেলের ব্যাপক পৌনে ১ টন থেকে ২.৫ টন বিটিইউ ক্ষমতাসম্পন্ন স্পিট টাইপ ইনভার্টার স্মার্ট এসি উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়াও মাঝারি ও বৃহৎ স্থাপনার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ভিআরএফ ও চিলারসহ ১.৫ টন থেকে ৫ টন বিটিইউ ক্ষমতার সিলিং ও ক্যাসেট টাইপ ইনভার্টার এসিও উৎপাদন করছে ওয়ালটন। ওয়ালটন এসির সর্বোচ্চ গুণগতমানের নিশ্চয়তায় গ্রাহকদের ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন