প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে রেলওয়ে পুলিশ একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে এই বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও জয়পুরহাট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, লাল কস্টেপ দিয়ে মোড়ানো ওই বস্তুটি ককটেলের মতো দেখতে। দুপুর পৌনে ১২টার দিকে কলাপাতা হোটেলের স্বত্বাধিকারী ওমর আলী বাবু প্রথমে ককটেলটি দেখতে পান। তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের এবং জয়পুরহাট সদর থানাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে জয়পুরহাট সদর থানার পুলিশ ও জয়পুরহাট নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বস্তাটি পর্যবেক্ষণ করার পর সান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে থানার পুলিশ ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
কলাপাতা হোটেলের স্বত্বাধিকারী ওমর আলী বাবু জানান, সকালে লাল সুদৃশ বস্তুটি দেখে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীদের খবর দেন। পরে তারা এসে বস্তুটি পরীক্ষা করে উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরও জানান, কিছুদিন আগে এইরকম একটি লাল সদৃশ বস্তুকে টিনের চালে মারা হয়েছিল।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার বলেন, বস্তুটির ভেতরে কী রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন