প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের শাহ আমানত (রা.) মাজারের সামনে অবিস্ফোরিত ককটেলসহ দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে লাল স্কচটেপ মোড়ানো অবিস্ফোরিত ককটেলসহ তাদের আটক করা হয়।
আটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির কালের কণ্ঠকে জানান, মাজারের সামনের মাঠে ওই দুই ব্যক্তি অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে এবং ককটেল উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, আটকদের নাশকতার উদ্দেশ্য ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং বিস্তারিত তদন্ত করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে মাজার এলাকায় পুলিশ অবস্থান করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন