প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে কাজ হারানোর ভয়ে তিনি অনেক সময় বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন। সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে এমন কিছু কাজেও রাজি হয়েছেন, যেগুলোতে অভিনয় করতে তাঁর ব্যক্তিগত আগ্রহ ছিল না।
‘বদলাপুর’, ‘অন্ধা ধুন’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’ এবং ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমা ও সিরিজে অভিনয় করে তিনি নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। প্রায় দুই দশকের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ক্যারিয়ারের অনিশ্চয়তা ও কাজ হারানোর ভয় নিয়ে কথা বলেছেন। রাধিকা জানান, একসময় যেকোনো মূল্যে কাজ পাওয়ার তাগিদ অনুভব করতেন। কোনো প্রস্তাব ফিরিয়ে দিলে সেটি অন্যের হাতে চলে যাওয়ার কিংবা সফল হওয়ার আশঙ্কা তাঁকে ভাবিয়ে তুলত।
তবে সময়ের সাথে সেই মানসিকতায় পরিবর্তন এসেছে। বর্তমানে প্রয়োজন হলে কোনো কাজের প্রস্তাবে সহজে ‘না’ বলতে পারেন তিনি। অতীতে অতিরিক্ত কাজের প্রতি আগ্রহের কারণে এমন কিছু প্রকল্পে যুক্ত হয়েছিলেন, যেগুলো এখন আর করতে চান না বলেও জানান অভিনেত্রী।
মাতৃত্ব তাঁর জীবন ও পেশাগত সিদ্ধান্তে বড় পরিবর্তন এনেছে। সন্তান জন্মের পরপরই কাজে ফেরার পরিকল্পনা থাকলেও বাস্তব অভিজ্ঞতায় বুঝেছেন, মাতৃত্বের সময়টুকু উপভোগ করা কতটা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, সন্তানকে সময় দেওয়া এবং পেশাগত দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে শারীরিক ও মানসিক চাপ তৈরি হয়।
রাধিকা জানান, সন্তান জন্মের পর তাঁর শরীর আগের অবস্থায় ফিরতে প্রায় দুই বছর সময় লেগেছে। এখন তিনি মনে করেন, একই পরিস্থিতিতে পড়লে সন্তান জন্মের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিতেন।
অভিনেত্রী আরও বলেন, নিজের পক্ষে কথা বলতে পারা এবং প্রয়োজনের সময় ‘না’ বলতে পারাই তাঁর কাছে শক্তির প্রকাশ। অতীতে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সম্মতি দিয়েছেন, যার জন্য পরে অস্বস্তিতে ভুগতে হয়েছে।
এদিকে নেটফ্লিক্সের নতুন নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’তে রাধিকাকে দেখা যাচ্ছে। সিরিজটিতে দুই শক্তিশালী নারীর ক্ষমতার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। নিজের চরিত্রটিকে আকর্ষণীয় ও স্টাইলিশ উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, এ ধরনের চরিত্রে আগে অভিনয় করেননি তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন