প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর শহরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী লুৎফুন নাহারের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত জয়নাল আবেদীনের স্ত্রী ছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় শহরের জোড় পুকুরপাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সাততলা ফ্ল্যাট থেকে সদর মডেল থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
নিহত লুৎফুন নেছার মেয়ে নাহিদা খান জানান, তার মা একা ওই ফ্ল্যাটে বসবাস করতেন। তিনি আরও বলেন, তারা পাঁচ বোন আলাদাভাবে শ্বশুর বাড়িতে বসবাস করেন এবং একমাত্র ভাই দেশের বাইরে পরিবার নিয়ে আছেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় তিনি তার মাকে ফোন করেন এবং কিছুক্ষণ কথা বলেন। কিন্তু রাতে আবার ফোন দিলে মা কোনো সাড়া দেননি। এরপর বাড়ির দারোয়ানকে ফোন করে জানতে পারেন, তার মায়ের ফ্ল্যাটের দরজা খোলা এবং ভেতরে বিছানার উপর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এই সংবাদ পেয়ে তিনি স্বজনদের নিয়ে সেখানে ছুটে যান।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির জানান, বাড়ির দারোয়ান উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সংশ্লিষ্ট বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদ চলছে। বাসার স্টিল আলমারি খোলা পাওয়া গেছে এবং বৃদ্ধার ব্যবহৃত দামি মুঠোফোনও পাওয়া যাচ্ছে না। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার সঙ্গে প্রায় দেড় ভরি স্বর্ণ এবং নগদ কিছু টাকা নিয়ে গেছে। চলতি মাসের শুরুতে ওই বৃদ্ধা ভাড়া নিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছিলেন।
ডাকাতির উদ্দেশ্য, না কি পূর্ব শত্রুতার জের, তা নিয়ে পুলিশের একাধিক দল তদন্ত শুরু করেছে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন