প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভালোবাসা আর এক নাম মমিনউল্লাহ ডেবিড,নারায়নগঞ্জে বর্তমান ক্ষমতাসীন ওসমান গংদের মূর্তীয়মান আতংক ছিল তৎকালীন (২০০১-২০০৪) জেলা যুবদলের সভাপতি মমিন উল্লাহ ডেভিড। যিনি সাইনবোর্ডে হাসিনার গাড়ীবহর আটকে দিছিল। আমি যতটুকু জানি বিএনপির ২ জন নেতাই হাসিনার গাড়ি বহর আটকে ফিরে যেতে বাধ্য করেছিল। (১) পাবনার শিমুল বিশ্বাস, (২) নারায়ণগঞ্জের ডেভিড। লীগের প্র্রভাবশালী নেতা তোফায়েল আহমেদকে গাড়ি থেকে নামাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া সাইনবোর্ড থেকে শনি আখড়া পর্যন্ত নিয়া আইছিল ডেভিড মিয়া। অথচ ২০০৪ সালে কি কারণে তাকে ক্রসফায়ার দিল সেটাই বুঝলাম না।
বেগম জিয়া নারায়ণগঞ্জে এসে বলে গেছিল ডেভিড আমার ছেলে, ৩য় ছেলে। এতোটা ভালোবাসতো ম্যাডাম তাকে। ডেভিডের মতন অকুতোভয় সাহসী নেতার অভাব অপূরণীয়। আপনারা হয়তো জেনে থাকতে পারেন, শামীম ওসমানকে নারায়ণগঞ্জ ক্লাব থেকে ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিয়েছিল এই ডেভিড। ২০০৪ সালের নভেম্বরে মালিবাগ মোড়ে তাকে ক্রস দেয় র্যাব-৩।
তার শরীরে ২২টা গুলি লাগার পড়েও সে র্যাবের সাথে ওপেনলি গুলি চালাইয়া গেছিল। মালিবাগ-মৌচাক মোড়ের স্থানীয় জনগণ এখনো বলে যে, বাংলাদেশে যদি সত্যিকারের কোন ক্রসফায়ার হয়ে থাকে তাহলে ডেভিডের ক্রসফায়ারটাই ছিল ওয়ান এন্ড অনলি ওয়ান পিউর ক্রসফায়ার। তার ডেডবডি একটা ম্যানহোলে ঢুকিয়ে শুধু মাথাটা উপরের দিকে রেখে চলে গেছিল র্যাব।
পরে তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতা, মহানগর বিএনপির সভাপতি এবং সিটি মেয়র সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাসসহ অনেক বড় নেতারা গিয়ে তার লাশ নিয়ে আসেন।
এই ডেবিডরাই ২০০১ সালে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার নায়ক। দলে এমন দলপ্রেমিক ডেবিড আর জন্ম হবেনা। বিএনপি সবচেয়ে বড় ভূল করেছিল রাষ্ট্রক্ষমতায় থেকেও প্রশাসনে রদবদল না এনে। তারা পূর্বে আওয়ামিলীগের রেখে যাওয়া প্রশাসনেই ভরসা করেছিল। যাদের নতুন নিয়োগ দিয়েছিল তাদের রাজননৈতিক পরিচয়ও জানতে চায়নি। অথচ এখন সুইপার/মেথর নিয়োগেও রাজননৈতিক পরিচয় লাগে।
সেই প্রশাসনের কারনেই বিএনপিকে ১/১১ এর মত দূঃস্বপ্ন দেখতে হয়েছিল। তারা (আওয়ামীপন্থী প্রশাসন) ২০০১-২০০৫ পর্যন্ত বিএনপিকে মেরুদণ্ডহীন করার জন্য উঠেপরে লেগেছিল। অপারেশন ক্লিনহার্ট এর নামে বিএনপির প্রান চালিকাশক্তি, ত্যাগীদের নির্মমভাবে হত্যা করেছে প্রশাসন অথচ বিএনপি তা বুঝে নাই।
আমি শ্রদ্ধার সাথে স্বরন করছি সেইসব বিএনপি নেতাদের, যাদেরকে ক্রসফায়ারের নামে নির্দয় ভাবে হত্যা করা হয়েছিল।
''আল্লাহ'' যেন তাদের সবাইকে জান্নাত নসিব করেন। আমিন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন