প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাজেকে সড়ক অবরোধ খোলার দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের দাঁড়িপাড়া স্কুল মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান (পাড়াপ্রধান) ও কার্বারী (পাড়াপ্রধান)।
সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য প্রদান করেন সাবেক মেম্বার উদয়ন চাকমা কার্বারী (পাড়া প্রধান)। সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় দুই শতাধিক নারী পুরুষ, যারা এই দাবির সমর্থনে অংশগ্রহণ করেছেন।
উদয়ন কার্বারী তার বক্তব্যে উল্লেখ করেন, ‘ইউপিডিএফের ইন্ধনে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারী এসোশিয়েশনের নামে গণদূর্ভোগ সৃষ্টি করে রাষ্ট্রবিরোধী কাজ করে কার্বারীদের কলঙ্কিত করা হচ্ছে। ইউপিডিএফ সৃষ্ট তথাকথিত এসব সংগঠনের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কার্বারীরা তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দেন, তারা কখনো মানুষের দূর্ভোগ সৃষ্টির কাজ করতে পারেন না।’
তিনি আরও বলেন, এই অবরোধের ফলে এলাকার সাধারণ মানুষ চরম দূর্ভোগের শিকার হচ্ছে। স্থানীয়রা নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন না এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারছেন না। তাই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অবরোধের প্রতিবাদ জানানো হচ্ছে। পাশাপাশি প্রশাসনের প্রতি অবরোধের নেতৃত্বদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন