প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস কর্তৃক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দূতাবাসের প্রটোকল শাখায় ‘স্থানীয় কর্মী’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা:
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি জাপানি ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীকে জাপানি ভাষা মাতৃভাষা হতে হবে অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের (জেএলপিটি) এন২ স্তরের সনদ থাকতে হবে।
এছাড়া, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারে মৌলিক দক্ষতা থাকা আবশ্যক। সচিবালয় বা প্রটোকল-সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি, বাংলাদেশে কাজ করার বৈধ অনুমতি বা রেসিডেন্স স্ট্যাটাস থাকতে হবে।
কাজের ধরণ:
নিয়োগপ্রাপ্ত কর্মীকে রাষ্ট্রদূত ও মিনিস্টারের সময়সূচি ব্যবস্থাপনা, সভা ও বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি, ইমেইল ও ফোন কল পরিচালনা এবং দাপ্তরিক নথিপত্র প্রস্তুত করার দায়িত্ব পালন করতে হবে। এছাড়া, রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত নৈশভোজের প্রস্তুতিসহ দূতাবাসের বিভিন্ন প্রটোকল-সংক্রান্ত কাজ সম্পাদন করতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:
নির্বাচিত প্রার্থীর বেতন দ্বিতীয় ধাপের সাক্ষাৎকার শেষে যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। কর্মঘণ্টা প্রতি রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিশেষ প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে এবং এ ক্ষেত্রে ওভারটাইম ভাতার সুবিধা থাকবে। এছাড়া, সামাজিক নিরাপত্তা তহবিল বা প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের ২০ শতাংশ জমা হবে, যার মধ্যে কর্মীর পক্ষ থেকে ১০ শতাংশ এবং দূতাবাসের পক্ষ থেকে ১০ শতাংশ প্রদান করা হবে। চাকরি শেষে এই অর্থ এককালীন প্রদান করা হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মীর চাকরিতে যোগদানের সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ১ জানুয়ারি অথবা এর পরবর্তী কোনো সময়।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (আবেদনের আগ্রহের কারণ উল্লেখসহ), পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতার সনদপত্র এবং পূর্ববর্তী কর্মস্থলের সুপারিশপত্র (যদি থাকে) একত্র করে ইমেইলে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬। আবেদন পাঠাতে হবে এই [email protected] ঠিকানায়। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই ‘Job Application (প্রার্থীর নাম)’ উল্লেখ করতে হবে।
প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। পুরো নিয়োগ প্রক্রিয়া ও সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন