প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের
গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বৃহস্পতিবার বিকেল চারটায় তিনি ইমামপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
পরিদর্শনের পর, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আলী এবং ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের পুনর্বাসনের জন্য তাৎক্ষণিকভাবে নগদ ৩৫ হাজার টাকা ও ২ বান ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়। সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন