প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে আ.লীগ নেতা কায়সার ওয়াদুদ বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মল্লিকপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া কায়সার ওয়াদুদ বাবর (৪৯) বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মল্লিকপুর গ্রামের আকছেদ আলীর পুত্র।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস জানিয়েছেন, গত ১৫ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত বিধানের ৬(২)(আ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে। বুধবার তাকে নাটোর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। বাগাতিপাড়া থানা এলাকায় নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন