প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীনসিটির একটি ভবন থেকে পুলিশ বুখিনস্কি ইভগেনি (৪৮) নামের এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে।
মরদেহটি সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে গ্রীনসিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুমের সামনে থেকে উদ্ধার করা হয়।
নিহত রাশিয়ান নাগরিক বুখিনস্কি ইভগেনি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।
পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানিয়েছেন, ওই রাশিয়ান নাগরিক আজ কর্মস্থলে যাননি। সন্ধ্যার পর তার প্রতিষ্ঠানের এক কর্মচারি তাকে খুঁজতে আসেন। তখন ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খোলা পেয়ে কক্ষে প্রবেশ করেন তিনি। পরে তিনি ওই রাশিয়ান নাগরিককে বাথরুমের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে গ্রীনসিটির চিকিৎসক এসে রাশিয়ান নাগরিক বুখিনস্কি ইভগেনিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্টস্ট্রোক করে মারা গেছেন। নিহত ওই রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন