প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের ১০ গ্রামের মানুষ বছরের পর বছর ধরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে রয়েছেন। নবগঙ্গা নদীর ওপর পাকা সেতু না থাকার কারণে ঝুঁকিপূর্ণ কাঠ ও বাঁশের সাঁকোই তাদের চলাচলের একমাত্র ভরসা। এর ফলে শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। জরুরি চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে।
এলজিইডি সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানোর কথা স্বীকার করেছে, যা দুর্ভোগের কথা তুলে ধরে।
সরেজমিনে দেখা যায়, ঝিনাইদহের নবগঙ্গা নদীর ওপর নির্মিত সরু কাঠের সাঁকোটি এক পাশে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়পুর এবং অন্য পাশে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিদিন ঝুঁকি নিয়ে দুই পাড়ের মানুষ এই সাঁকো পারাপার করেন। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে এবং সাঁকো পিচ্ছিল হয়ে উঠলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
উদয়পুর গ্রামের বাসিন্দা শাকিল হোসেন বলেন, ‘বছরের পর বছর ধরে এই সাঁকো দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। শিশু, নারী ও বয়স্কদের সাঁকো পার হতে অনেক সমস্যা হয়। অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয়। এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হলে দুই পাড়ের মানুষের দুর্ভোগ কমবে।’
বারইখালী গ্রামের কৃষক নজু মিয়া জানান, সাঁকো দিয়ে ভ্যান, রিকশা কিংবা বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে উৎপাদিত ফসল মাথায় করে নদী পার করতে হয়। অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে রোগী ও মালামাল আনা-নেয়ার ক্ষেত্রেও চরম সমস্যায় পড়তে হয়। বিকল্প পথে যেতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়।
স্থানীয় বাসিন্দা সালাম মিয়া বলেন, ‘ঝিনাইদহ পৌরসভা ও পার্শ্ববর্তী পোড়াহাটি ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে এখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হোক। তাহলে আমাদের এই ভোগান্তি দূর হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন