প্রিন্ট এর তারিখঃ ২৩শে নভেম্বর, ২০২৬ইং; ০৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ২৩শে নভেম্বর, ২০২৬ইং; ০৫:১১ পি.এম
পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘নিরাপদ খাদ্য, সুস্থ জীবন: প্রেক্ষাপট পিরোজপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কলেজের ওমান ভবনের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহিরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলাম।
সেমিনারে কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলাম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত কানিজ রাসুল, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদুল ইসলাম চান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম ও পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন।
সেমিনারে বক্তারা পিরোজপুরের খাদ্যপণ্যে ভেজালের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তারা বলেন, জেলার মাছ ও শুঁটকি, ফলমূল, দুধ ও দুগ্ধজাত পণ্য, ভোজ্যতেল, মসলা, বেকারি প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্যে রাসায়নিক ও ক্ষতিকর ভেজালের উপস্থিতি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ভেজাল খাদ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"